সেপ্টেম্বরে গোলাপ ও টমেটো কলম করার নিয়ম – ৯০% সফল হওয়ার গাইড
সেপ্টেম্বর মাস ছাদ বাগানিদের জন্য গোল্ডেন টাইম। বর্ষা শেষ, বাতাসে আর্দ্রতা থাকে, এই সময়ে কলম করলে ৯০% গাছ টিকে যায়। বিশেষ করে গোলাপ ও শীতের টমেটোর জন্য এখনই সেরা সময়।
১. গোলাপের ডাল কলম যেভাবে করবেন:
পেন্সিলের মতো মোটা, ৬-৮ মাস বয়সী ডাল নিন। ডাল ৬-৮ ইঞ্চি লম্বা কাটুন, নিচের কাট ৪৫ ডিগ্রি এঙ্গেলে দিবেন। সব পাতা ফেলে শুধু উপরের ১ টা পাতা অর্ধেক রেখে দিন। নিচের অংশে একটু মধু লাগিয়ে দিন, এটা রুট হরমোনের কাজ করবে।
মাটি তৈরি: ৫০% বালি + ৩০% গোবর সার + ২০% মাটি। ডাল ২ ইঞ্চি পুঁতে পানি দিয়ে পলিথিন দিয়ে ঢেকে ছায়ায় রাখুন। ২৫-৩০ দিনে শিকড় চলে আসবে। সরাসরি রোদে দিবেন না।
ভালো জাতের জন্য চোখ কলম: দেশি গোলাপ গাছের উপর বিদেশি জাতের চোখ বসান। T আকৃতিতে বাকল কেটে চোখ ঢুকিয়ে ফিতা দিয়ে বেঁধে দিন। ২১ দিন পর খুলে দিন।
২. টমেটোর জোড় কলম যেভাবে করবেন:
টমেটো যাতে ঢলে না পড়ে, তাই বুনো বেগুন গাছের উপর কলম করা হয়।
বুনো বেগুনের ৩০ দিনের চারা আর ভালো জাতের টমেটোর ২০ দিনের চারা নিন। দুটোর মাথা কেটে V আকারে জোড়া লাগিয়ে ক্লিপ দিয়ে আটকে দিন। ৫ দিন ছায়ায় পলিথিন দিয়ে ঢেকে রাখুন। শুধু স্প্রে করে পানি দিবেন।
সহজ বুদ্ধি: টমেটো গাছের পাশ থেকে যে ছোট ডাল (সাকার) বের হয়, ওটা ভেঙে বালি মাটিতে লাগিয়ে দিন। ১০ দিনেই নতুন চারা হয়ে যাবে।
২ টা সতর্কতা:
১. টবে পানি জমতে দিবেন না, শিকড় পচে যাবে।
২. মাটিতে একটু নিম খৈল মিশিয়ে দিবেন, ছত্রাক ধরবে না।
এই মাসে কলম করলে নভেম্বর থেকে ফুল আর জানুয়ারি থেকে টমেটো পাবেন।
